https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকার বাতাসের মান আজ সোমবার (২৪ আগস্ট) ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টায় বায়ুদূষণের সূচকে ৮০ স্কোর নিয়ে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ২০তম অবস্থানে ছিল ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুর মানের সূচকে ০ থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
সকাল ৮টার তথ্য অনুযায়ী, ১৮৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। ১৭০ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় এবং ১৬০ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা তৃতীয় অবস্থানে ছিল।
এ ছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৮, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর ১৫৬ এবং কঙ্গোর কিনশাসা ১৫৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ছিল। শীর্ষ দশে আরও রয়েছে কুয়ালালামপুর, দুবাই ও সিঙ্গাপুর।
অন্যদিকে ১৩ স্কোর নিয়ে কলম্বিয়ার বোগোটা ছিল বিশ্বের সবচেয়ে নির্মল বাতাসের শহর। অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা এবং পর্তুগালের লিসবন ১৪ স্কোর নিয়ে ভালো বাতাসের তালিকায় ছিল।
সাম্প্রতিক সময়ে বৃষ্টির পরও ঢাকার বাতাসের মানে খুব বেশি উন্নতি দেখা যায়নি। তবে আজকের সূচকে রাজধানীর বায়ু তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।