ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি : প্রধানমন্ত্রী

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশু উদ্ধার বা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন।

পুলিশের তথ্য অনুযায়ী, ০–৯ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়েছে; উদ্ধার হয়েছে ৪০৬ জন। আর ১০–১৭ বছর বয়সী শিশু-কিশোর নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ২৪৩টি জিডি হয়েছে, যার মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে।

পুলিশ বলছে, ছোট শিশুরা সাধারণত পথ হারানো বা পরিবারের সদস্যদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। আর কিশোর-কিশোরীদের ক্ষেত্রে পারিবারিক কলহ, পড়াশোনার চাপ, অভিমান, বন্ধুদের প্রভাবসহ বিভিন্ন কারণ পাওয়া গেছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ২০২৩ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি ছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930