ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এসবি সদস্য আলতাফ হত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরতের চাহিদা প্রায় ৪ হাজার কোটি শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী গুমে মৃত্যুদণ্ডের বিধান, মানবাধিকার কমিশন পুনর্গঠন ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সম্প্রীতির রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন : রিজভী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন : রিজভী

ছবি: -সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ কীভাবে স্বাভাবিক করা যায়, সে বিষয়ে জাতীয় সংসদে কার্যকর পরামর্শ দেওয়া উচিত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে আন্দোলন, লংমার্চ বা কর্মসূচি দেওয়া রাজনৈতিক দলের অধিকার। তবে এর পাশাপাশি সংকট সমাধানে বিকল্প পরিকল্পনাও তুলে ধরা প্রয়োজন। তিনি প্রশ্ন রাখেন, ‘গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করা হবে, কোথা থেকে পাওয়া যাবে এবং কীভাবে পাওয়া যাবে—এ বিষয়ে একটি বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত।’

তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিরোধী দলের সুস্পষ্ট পরিকল্পনা থাকা দরকার। সংসদে বিরোধী দলের সদস্যদের নিজেদের মতামত তুলে ধরার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা কিংবা সংসদের বাইরে কর্মসূচি পালন গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংকট মোকাবিলায় গঠনমূলক পরামর্শ দেওয়াও জরুরি।

রিজভী আরও বলেন, ‘পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট থেকে বেরিয়ে আসা যায়, সে বিষয়ে পরিকল্পনা দিতে হবে।’ অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে অন্ধকারের দিকে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি সরকারের নিজস্ব কোনো কারণে তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি।

জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনা অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস সৃষ্টি করেছিল।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান ও জাকির হোসেন রুকন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930