https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত পেতে গ্রাহকদের ব্যাপক আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে ফেরতের চাহিদা দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা।
গ্রাহকদের অর্থ পরিশোধে রোববার বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ৫ হাজার কোটি টাকা ছাড় করেছে। ১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরতের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন যাচাই-বাছাই শেষে সোমবার থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কথা রয়েছে।
এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এসব ব্যাংকের আর্থিক দুর্বলতার কারণে আমানতকারীদের অর্থ ফেরতে সংকট তৈরি হয়েছিল।
ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। পাশাপাশি আমানত বিমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে আমানতকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরতের ব্যবস্থা করা হয়েছে।