ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এসবি সদস্য আলতাফ হত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরতের চাহিদা প্রায় ৪ হাজার কোটি শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী গুমে মৃত্যুদণ্ডের বিধান, মানবাধিকার কমিশন পুনর্গঠন ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সম্প্রীতির রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সম্প্রীতির রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

জেলা প্রতিনিধি
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সম্প্রীতির রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ দেখতে চান না তিনি। রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ আদর্শ ও কর্মসূচি নিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মতের ভিন্নতা থাকলেও সংঘাতে জড়ানো যাবে না।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ভূল্লী ও রুহিয়াকে পৃথক উপজেলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং আগামী বছর থেকে মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হওয়ার আশা রয়েছে।

তিনি বলেন, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু ও টিকিয়ে রাখতে হলে শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। এ লক্ষ্যে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে। চীনের সহযোগিতায় ভবিষ্যতে শিল্প স্থাপনের ক্ষেত্রেও অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, অতীতে অনেক নির্যাতন, মামলা ও রক্তপাতের ঘটনা ঘটেছে। সেই সময় আর ফিরে দেখতে চান না। গণতন্ত্র রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930