ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বেড়েছে দৈনিক গড় প্রাণহানি স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগে কার্যক্রম শুরু ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের সজিব ৫ দিনের রিমান্ডে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা বিরামপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা ২৯ অক্টোবর বসছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার হেলমেট পড়ে কিলিং মিশন, ঘটনাস্থল যাত্রাবাড়ী বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের প্রস্তাবও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা, বাসচালকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা, বাসচালকসহ গ্রেপ্তার ৩

ছবি: -সংগৃহীত

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া ইসমাইল হোসেন (৫০) হত্যা মামলায় বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

গ্রেপ্তাররা হলেন বাসচালক সোহেল রানা (৪০), সুপারভাইজার সাজু (২৮) ও হেলপার মনির (১৮)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত ইসমাইল জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, জমি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল। পথে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে র‍্যাব।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় বাসচালক সোহেল রানার অবস্থান শনাক্ত করা হয়। পরে বনানী থানার মহাখালী এলাকার একটি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সঙ্গে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় বাসটির সুপারভাইজার ও হেলপারকেও।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ‘রাজ ক্লাসিক’ বাসটি (সিরাজগঞ্জ-হ-১১-০০৮৫) জব্দ করা হয়েছে। গ্রেপ্তার সোহেল রানাকে বনানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930