ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল আজকের বাজারে সোনা-রুপার গহনার দাম কত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছেই, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি সালমান শাহর মৃত্যু কি রহস্যেই থেকে যাবে? টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনিতে আহত

জেলা প্রতিনিধি
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
কুষ্টিয়ায় অস্ত্র-ককটেলসহ যুবক আটক, গণপিটুনিতে আহত

ছবি: -সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও ককটেলসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগরের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম রকি হোসেন (২২)। তিনি ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের উৎপাতের প্রতিবাদে শনিবার রাতে এলাকাবাসী মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন। এর মধ্যে একটি বাঁশবাগানে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে যান।

স্থানীয়দের অভিযোগ, তাদের উপস্থিতি টের পেয়ে রকি হোসেনসহ আরও ১০ থেকে ১২ জন আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। এ সময় রকিকে একটি অস্ত্রসহ আটক করে জনতা। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি ককটেল জব্দ করা হয়েছে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, এলাকায় মাদকবিরোধী আন্দোলন চলছিল। এর মধ্যেই রাতে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অস্ত্র ও বিস্ফোরকসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930