https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জন ভারতীয়কে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজন ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাদের ধাওয়া করেন। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নেয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় পুশ-ইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।