ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

জেলা প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

ছবি: -সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসনে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) নতুন মডেলে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে পানি সংকট মোকাবিলার একটি টেকসই মডেল তৈরি করা হবে।

তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার একা সবকিছু করতে পারে না। তাই সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলোর সমন্বিত অংশীদারত্বের মাধ্যমে সেবা নিশ্চিত করতে হবে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের প্রায় ১ লাখ ৬৪ হাজার বাসিন্দার নিরাপদ পানির সুযোগ সীমিত। মাত্র ২০ থেকে ৪০ শতাংশ বাড়িতে ওয়াসার পাইপলাইন রয়েছে। অধিকাংশ বাসিন্দাকে বেসরকারি ভেন্ডরের কাছ থেকে প্রতিদিন পানি কিনতে হয়।

এলাকার ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার মাত্রা জাতীয় নিরাপদ সীমার প্রায় তিন গুণ পর্যন্ত পাওয়া গেছে।

অর্থমন্ত্রী জানান, বিশুদ্ধ পানির পাশাপাশি বর্ষায় চট্টগ্রামের পানি নিষ্কাশন সমস্যার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930