ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বেড়েছে দৈনিক গড় প্রাণহানি স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগে কার্যক্রম শুরু ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের সজিব ৫ দিনের রিমান্ডে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন পরিকল্পনা সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা বিরামপুর সীমান্তে ২০-২৫ ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা ২৯ অক্টোবর বসছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার হেলমেট পড়ে কিলিং মিশন, ঘটনাস্থল যাত্রাবাড়ী

সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
সামারাবিক্রমার ব্যাটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে শ্রীলঙ্কা

ছবি: -সংগৃহীত

দুবাইয়ে নাটকীয় ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়েও হার্শিতা সামারাবিক্রমার দুর্দান্ত ব্যাটিংয়ে ১১৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় লঙ্কানরা।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সোবহানা মোস্তারি। দিলারা আক্তার করেন ২৬ এবং ফাহিমা খাতুন করেন ১৪ রান।

বাংলাদেশের শুরুটা ভালো হলেও ৩১ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। জুয়াইরিয়া ফেরদৌস ১৪, দিলারা আক্তার ২৬, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ এবং স্বর্ণা আক্তার ৯ রান করেন। শেষ দিকে ফাহিমা খাতুনের ১৩ বলে ১৪ রানে কোনোরকমে ১১৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে চামুদি প্রবোধা নেন দুটি উইকেট। সুগান্দিকা কুমারি ও কাভিশা দিলহারি নেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ১ রানেই অধিনায়ক চামারি আতাপাত্তুকে মারুফা আক্তার ফিরিয়ে দেন। এরপর ইমেশা দুলানি ১২, সঞ্জনা কবিন্দ ৯, বিষ্মি গুণরত্নে ৯, নিলাক্ষিকা সিলভা ১৮ এবং কাভিশা দিলহারি ৩ রান করে আউট হলে ৪৪ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর ম্যাচের চিত্র পাল্টে দেন হার্শিতা সামারাবিক্রমা। এক প্রান্ত আগলে রেখে চাপ সামলে দলকে জয়ের পথে এগিয়ে নেন বাঁহাতি এই ব্যাটার। ৩৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে কৌশিনী নুত্যাঙ্গনার অপরাজিত ১১ রানে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930