ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ ইতালিতে হামলার অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

মিথিলার সঙ্গে বিচ্ছেদ? সৃজিতের কথায় বাড়ছে জল্পনা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
মিথিলার সঙ্গে বিচ্ছেদ? সৃজিতের কথায় বাড়ছে জল্পনা

ছবি: -সংগৃহীত

বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির দাম্পত্য নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা। দীর্ঘদিন ধরে দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ার পর এবার সৃজিতের এক মন্তব্য নতুন করে বিচ্ছেদের গুঞ্জন উসকে দিয়েছে।

সম্প্রতি ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন সৃজিত। ‘স্থায়ী সম্পর্কের’ অভাব অনুভব করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনো কখনো একাকিত্ব অনুভব করেন। যদিও কথার পুরোটা সময় মিথিলার নাম উল্লেখ করেননি তিনি।

সৃজিত তার অতীত সম্পর্ক নিয়েও কথা বলেন। কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে ঘনিষ্ঠতার প্রসঙ্গে তিনি জানান, সময়ের সঙ্গে সেই সম্পর্ক শেষ হয়ে গেছে। তবে দুজনের মধ্যে এখনো পারস্পরিক শুভকামনা রয়েছে।

সৃজিতের ভাষ্য, জীবন একটি যাত্রার মতো—অনেক মানুষ আসে, কেউ অল্প সময় পর চলে যায়, আবার কেউ দীর্ঘসময় থেকে যায়।

২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত ও মিথিলা। এরপর তাদের একসঙ্গে বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে দুজনের দূরত্ব নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এবার সৃজিতের ‘স্থায়ী সম্পর্ক’ নিয়ে মন্তব্য সেই আলোচনাকে আরও জোরালো করেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930