ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ ইতালিতে হামলার অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

বিমানকে খেলনা বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
বিমানকে খেলনা বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

ছবি: -সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের এভিয়েশন কোম্পানি ডিউনস এভিয়েশন। একটি চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলায় তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে-২ উড়োজাহাজে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা। যাত্রাপথে বিমানের ভেতরের একটি ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। সেখানে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করেন নোরা।

নোরার এই মন্তব্যকে বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন দাবি করে ডিউনস এভিয়েশন বলেছে, এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে। তাদের দাবি, ঘটনার পর বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমেছে এবং ফ্লাইট বাতিলের হারও বেড়েছে।

ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি রুপি দাবি করার পাশাপাশি নোরার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ারও দাবি জানিয়েছে কোম্পানিটি। গুজরাটের গান্ধীনগর আদালতে মামলাটি করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930