ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল ঢাকা-কলকাতা রুটে শিগগিরই চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড় : তথ্য উপদেষ্টা এক দিনে দুইবার কাজাখস্তানকে হারাল বাংলাদেশ ইতালিতে হামলার অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর

চার দিনেই দেড়শ কোটি পার, মির্জাপুর সিনেমার দাপট

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
চার দিনেই দেড়শ কোটি পার, মির্জাপুর সিনেমার দাপট

ছবি: -সংগৃহীত

মুক্তির মাত্র চার দিনেই বিশ্বজুড়ে দেড়শ কোটি রুপির বেশি আয় করেছে ‘মির্জাপুর দ্য মুভি’। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর গল্পকে বড় পর্দায় নিয়ে আসা সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছে।

গুরমিত সিং পরিচালিত সিনেমাটি গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) মুক্তি পায়। প্রথম দিনেই প্রায় ৩০ কোটি রুপি আয় করে এটি। এরপর প্রতিদিনই আয়ের গতি ধরে রেখেছে সিনেমাটি। এমনকি মুক্তির চতুর্থ দিন, সোমবার কর্মদিবসেও প্রায় ১৬ কোটি রুপি আয় করেছে ‘মির্জাপুর দ্য মুভি’।

সাপ্তাহিক ছুটির পর কর্মদিবসে দর্শক আগ্রহ ধরে রাখতে পারাকে সিনেমার সাফল্যের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হয়। সেই পরীক্ষাতেও ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে ‘মির্জাপুর’। বর্তমান আয়ের গতি অব্যাহত থাকলে এক সপ্তাহের মধ্যেই সিনেমাটি ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালে যাত্রা শুরু করা ‘মির্জাপুর’ সিরিজের এখন পর্যন্ত তিনটি মৌসুম মুক্তি পেয়েছে। কালিন ভাইয়া, গুড্ডু, বাবলু ও মুন্না ভাইয়াদের জনপ্রিয় চরিত্র এবার উঠে এসেছে সিনেমার পর্দায়। এতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা, জিতেন্দ্র কুমার ও রবি কিষাণসহ অনেকে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930