ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সৌদিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ ময়মনসিংহ মেডিক্যালে লিফটে আগুন, হুড়োহুড়িতে আহত কয়েকজন ঢাবির তিন ঘটনায় আলাদা তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৩৩ মঙ্গলবার থেকে শিল্পে জ্বালানি সংকট কমার আশা মাহদী আমিনের

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে বিদ্যমান ক্ষেত্রগুলোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পুরোনো ও বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতে শেভরনের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কোম্পানিটির অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা জোরদার, গ্যাসের চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930