https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। বর্তমানে সভার কার্যক্রম চলছে।
সভায় একনেকের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সভায় প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুমোদিত প্রকল্প এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।