বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে রোগটির প্রাথমিক লক্ষণ সম্পর্কে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডব্লিউএইচও জানায়, ডেঙ্গুর প্রধান প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, হাড়ের জোড়া ও পেশিতে ব্যথা, বমি বমি ভাব, বমি এবং ত্বকে ছোট ছোট লালচে ফুসকুড়ি।
সংস্থাটি বলেছে, এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২২ দিনেই মারা গেছেন ১০৪ জন, যা চলতি বছরে কোনো এক মাসে সর্বোচ্চ মৃত্যু।
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন।

মন্তব্য করুন