প্রতিবেদনে বলা হয়, যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে—এমন আশঙ্কা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এ বিষয়ে সমন্বয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার তারিখ ও সময় নির্ধারণ করলে আগেই ইসরায়েলকে জানানো হবে। এতে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে ইসরায়েল।
ওয়ালার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এমন প্রতিশ্রুতি নজিরবিহীন।
এদিকে মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছিল, যুক্তরাষ্ট্র অনুরোধ করলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে পারে ইসরায়েল।
প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহে ইসরায়েলের নেভাতিম ও উদভা সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ১০টি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। একই সঙ্গে দেশটিতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধক মোতায়েন করা হয়েছে।
এদিকে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালানোর জন্য ট্রাম্পকে তাগিদ দেন নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইরানে নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি।

মন্তব্য করুন