সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পাস করা সবাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উৎসাহিত করা ঠিক নয়। সবাই বিশ্ববিদ্যালয়ে পড়বেন না কিংবা শিক্ষক ও গবেষকও হবেন না। যারা শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চান, তাদের উচ্চশিক্ষা গ্রহণ করা প্রয়োজন। অন্যদিকে, শিক্ষার্থীদের একটি অংশকে কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। অন্যথায় শুধু সনদধারী শিক্ষিত বেকারের সংখ্যা বাড়বে।
উচ্চশিক্ষার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য শুধু চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়। বিশ্ববিদ্যালয় হবে গবেষণাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে মুক্তচিন্তা ও জ্ঞানচর্চার পরিবেশ থাকবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর, জ্ঞাননির্ভর ও মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
বিশেষ অতিথির বক্তব্যে হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাসের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদের মা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর নাতবৌও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন