যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় সাফল্য পেয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। বেসরকারি ফলাফলে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে দলটির বিজয়ী প্রার্থীরা।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিনেটে মোট আসন ১০০টি। এই কক্ষের নিয়ন্ত্রণ পেতে অন্তত ৫১টি আসনে জয় প্রয়োজন। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, নির্বাচনে ডেমোক্র্যাটরা নতুন করে ১৫টি আসনে জয় পেয়েছেন। এতে দলটির মোট আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২টিতে। ফলে সিনেটের নিয়ন্ত্রণ চলে গেছে ডেমোক্রেটিক পার্টির হাতে।

এদিকে নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ধারা আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ১৫টি আসনে জয়ের পাশাপাশি আরও তিনটি আসনে এগিয়ে রয়েছেন দলটির প্রার্থীরা।

এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সিনেটের নিয়ন্ত্রণ হারালে আইন প্রণয়ন, গুরুত্বপূর্ণ নিয়োগ অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে তার প্রশাসনকে বিরোধী দলের বাধার মুখে পড়তে হতে পারে।