প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করার পর দায়িত্ব হারিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান।
তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
তবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
প্রধানমন্ত্রীর দেওয়া স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে তার করা মন্তব্য ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। এর পরপরই তার দায়িত্ব পরিবর্তনের বিষয়টি সামনে এলো।

মন্তব্য করুন