সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী তুরস্কে সরকারি সফর করবেন। এ সময় তিনি বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নিয়মিত বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, কপ সম্মেলন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক আন্তর্জাতিক আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আলোচনা করেন।

মন্তব্য করুন