জবাবে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়েই কথা বলছি। এ বিষয়ে (শেখ হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই।
তিনি জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তার পক্ষে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা।
২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর দেশটির কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো অবস্থান জানানো হয়নি।

মন্তব্য করুন