আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন।
সেদিন তাঁর বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। পুলিশের গুলিতে তাঁর মৃত্যুর ঘটনা স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। পরে ওই স্থানটির নামকরণ করা হয় শহীদ নূর হোসেন স্কয়ার।
নূর হোসেন ছাড়াও ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন।
তাঁদের আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও জোরদার হয়। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে।
দিনটি শহীদ নূর হোসেন দিবসের পাশাপাশি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হয়। অন্যদিকে, জাতীয় পার্টি দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে। ১৯৮৬ সালের এই দিনে এরশাদ সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন বলে দলটি দিনটি স্মরণ করে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবে। এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।

মন্তব্য করুন