ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম অনন্য উদ্যোগ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ২৩ বার পঠিত
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম অনন্য উদ্যোগ : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বিশ্বের বিভিন্ন সংঘাত ও সংকটপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালনরত সকল শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে যেসব শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান এবং আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে জাতিসংঘের বিভিন্ন মিশনে পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন। তাঁদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

বাণীতে তিনি বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করে বলেন, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে তাঁরা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা অর্জন করেছেন। এটি নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের অগ্রগতির একটি উজ্জ্বল উদাহরণ।

প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। তিনি ভবিষ্যতেও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও নিরাপদ বিশ্ব গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930