শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের থাকা-খাওয়া, যাতায়াতসহ যাবতীয় খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য নিশ্চিত করতে হবে। শুধু স্বাভাবিক ভ্রমণ ব্যয় নয়, ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয় বহনের প্রস্তুতিও থাকতে হবে।
এ ছাড়া ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দিয়েছে দূতাবাস। আবেদনকারীদের এমন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে, যা প্রমাণ করবে যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য তারা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন না।
মার্কিন দূতাবাসের এই বার্তার মাধ্যমে অনভিবাসী ভিসা আবেদনকারীদের আর্থিক প্রস্তুতি ও প্রয়োজনীয় নথিপত্রের গুরুত্ব আবারও সামনে এসেছে।
তাই যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের ভিসা ইন্টারভিউয়ের আগে নিজেদের আর্থিক সক্ষমতার প্রমাণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন