ঢাকা
১৪ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর, ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ২২ বার পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর, ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার

ছবি: -সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো কার্যকর করতে যাচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন শুরু হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তবে নতুন পে-স্কেল একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে তিনটি অর্থবছর সময় লাগতে পারে। প্রথম ধাপে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে জনসেবা খাতে প্রায় ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হতে পারে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৭২ হাজার ২৪ কোটি টাকা। সে হিসাবে বরাদ্দ প্রায় ৯৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

যদিও পরবর্তীতে চলতি অর্থবছরের জনসেবা খাতের বরাদ্দ সংশোধন করে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই তুলনায়ও নতুন অর্থবছরে বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বরাদ্দের পুরো অর্থ শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিতে ব্যয় হবে না। এর মধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের ব্যয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং পেনশনভোগীদের অতিরিক্ত সুবিধার জন্য প্রয়োজনীয় অর্থও অন্তর্ভুক্ত থাকবে।

সরকারের এই উদ্যোগ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি জনসেবা খাতের ব্যয় কাঠামোয়ও বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930