ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর সুযোগ নেই : চিফ প্রসিকিউটর অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড জার্মানির

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৫ জুন ২০২৬   ২৭ বার পঠিত
ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড জার্মানির

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়েছে জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭–১ গোলের বড় জয়ের ম্যাচে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দলের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচটির আগে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা ছিল ২৩২। কুরাসাওয়ের জালে সাতবার বল পাঠানোর পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ ম্যাচে ২৩৯ গোলে। এর মাধ্যমে এতদিন শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে জার্মানি।

বিশ্বকাপে ব্রাজিলের মোট গোল ১১৫ ম্যাচে ২৩৮টি। ফলে মাত্র এক গোলের ব্যবধানে এখন রেকর্ডের মালিক জার্মানি। তবে দুই দলই এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে মাত্র, তাই টুর্নামেন্ট শেষে শীর্ষস্থান কার দখলে থাকবে, সেটাই এখন দেখার বিষয়।

বিশ্বকাপের ইতিহাসে আক্রমণাত্মক ফুটবলের জন্য বরাবরই পরিচিত জার্মানি। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গোল করে এসেছে দলটি। মিরোস্লাভ ক্লোসা, জার্ড মুলার এবং টমাস মুলারের মতো কিংবদন্তি ফুটবলাররা এই রেকর্ড গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা দেশের তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর রয়েছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের গোলসংখ্যা ৮৮ ম্যাচে ১৫২। এরপরের অবস্থানে রয়েছে ফ্রান্স, যাদের গোল ১৩৬টি। ইতালির গোলসংখ্যা ১২৮ এবং স্পেনের ১০৮।

কুরাসাওয়ের বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা জার্মানি এখন আত্মবিশ্বাসে উজ্জ্বল। গত দুই আসরে প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়া দলটি এবার হারানো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

জার্মানি তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২১ জুন আইভরি কোস্টের বিপক্ষে। বিশ্বকাপে শক্তিশালী সূচনার পর দলটির সমর্থকদের প্রত্যাশাও বেড়ে গেছে অনেকটাই।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930