ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
অনলাইন ব্যবসা তদারকিতে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ খুলনায় অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় মেডিকেল বোর্ড, পাশে জুবাইদা রহমান থার্ড টার্মিনাল চালুতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : রাষ্ট্রপতি ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর গ্রেপ্তার দম্পতি ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভূমিমন্ত্রী সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির যোগসূত্রের তথ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় প্রভাব থাকবে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ২৫ বার পঠিত
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় প্রভাব থাকবে না : অর্থমন্ত্রী

ছবি: -সংগৃহীত

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দলীয় সম্পৃক্ততা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, কর্মসূচির কার্যক্রম মাঠ পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে তদারকি করা হবে, যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব না থাকে। সুবিধাভোগীদের মধ্যে বিশেষ করে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জীবনমান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সঠিক বাস্তবায়নের মাধ্যমে সরকারের লক্ষ্য হলো অর্থনৈতিক সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।