ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
থার্ড টার্মিনাল চালুতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : রাষ্ট্রপতি ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর গ্রেপ্তার দম্পতি ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভূমিমন্ত্রী সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির যোগসূত্রের তথ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

ছবি: -সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আব্দুর রহমান জিসানকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক মন্ত্রী-শীর্ষ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কাউছার হুসাইন গত ৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। আগামী ৬ অক্টোবর চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

চার্জশিটে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক ও জাহাঙ্গীর কবীর নানকের নাম রয়েছে।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও মশিউর রহমান সজল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকার সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আন্দোলনকারীদের পানি পান করাচ্ছিলেন জিসান। এ সময় গুলিতে তিনি নিহত হন।

ঘটনার পর জিসানের বাবা বাবুল মিয়া ২০২৪ সালের ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। সেই মামলার তদন্ত শেষে পুলিশ ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে।