ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

অনলাইন ব্যবসা তদারকিতে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ২২ বার পঠিত
অনলাইন ব্যবসা তদারকিতে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

ছবি: -সংগৃহীত

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণ ও তদারকিতে একটি পৃথক ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে এক জরুরি নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন কর্তৃপক্ষ গঠিত হলে অনলাইন ব্যবসা ও নিবন্ধিত মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের কার্যক্রম আরও কঠোরভাবে তদারকি করা সম্ভব হবে। অনলাইন ব্যবসার সম্প্রসারণের সঙ্গে প্রতারণা ঠেকাতে সরকার বিভিন্ন নীতিমালা ও নিবন্ধন ব্যবস্থা চালু করেছে।

সংসদে মন্ত্রী জানান, ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউ-কম, ধামাকা শপিং ও আলিশা মার্টসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তারা ৫৮ হাজার ৭২০টি আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন। এসব অভিযোগে দাবির পরিমাণ প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা।

তিনি জানান, বর্তমানে অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের দায়িত্ব যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি)। এ পর্যন্ত প্রায় ১ হাজার ৯০২টি প্রতিষ্ঠান ডিজিটাল নিবন্ধন পেয়েছে।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে প্রতারণার ঘটনায় ৫৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪৭২ কোটি টাকা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট অর্থ যাচাই-বাছাই শেষে প্রকৃত ভোক্তাদের দেওয়া হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930