ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১ বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল

তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল জাপান

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২১ জুন ২০২৬   ২৫ বার পঠিত
তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল জাপান

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের হাজারতম ম্যাচে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে জাপান। তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে শুধু গুরুত্বপূর্ণ তিন পয়েন্টই অর্জন করেনি সামুরাই ব্লুরা, গড়েছে একাধিক রেকর্ডও। বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় পাওয়ার পাশাপাশি এশিয়ার প্রথম দল হিসেবে এক ম্যাচে চার গোল করার কৃতিত্ব দেখিয়েছে জাপান।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল জাপান। দ্বিতীয় ম্যাচে দাপুটে এই জয় তাদের নকআউট পর্বের পথে আরও এগিয়ে দিয়েছে। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।

মেক্সিকোর এস্তাদিও মন্টেরেইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। কেইতো নাকামুরার ক্রস থেকে দাইচি কামাদা কাছ থেকে বল জালে জড়িয়ে বিশ্বকাপে জাপানের দ্রুততম গোলের রেকর্ড গড়েন।

৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে গোল করেন তিনি। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধেও একই আধিপত্য বজায় রাখে এশিয়ার দলটি। ৬৯ মিনিটে আয়াসে উয়েদার চমৎকার ফ্লিক থেকে বল পেয়ে জুনিয়া ইতো তৃতীয় গোল করেন। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন উয়েদা। নিখুঁত হেডে বল জালে পাঠিয়ে বিশ্বকাপে জাপানের সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস গড়েন তিনি।

জোড়া গোল করা উয়েদা ক্লাব ফুটবলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফেইনুর্দের হয়ে সর্বশেষ মৌসুমে ২৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তিনি।

এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের সমান পয়েন্ট অর্জন করেছে জাপান। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ডাচরা। অন্যদিকে সুইডেন তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর কোচ পরিবর্তন করে হার্ভে রেনার্দকে দায়িত্ব দেয় তিউনিসিয়া। তবে নতুন কোচের অধীনেও ঘুরে দাঁড়াতে পারেনি উত্তর আফ্রিকার দলটি। জাপানের গতিময় আক্রমণের সামনে পুরো ম্যাচে অসহায় দেখা গেছে তাদের, পাশাপাশি উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগও তৈরি করতে ব্যর্থ হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930