https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২২ জুন) রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এ কম্পন রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। প্রথমদিকে এর উৎপত্তিস্থল ঢাকা বলে জানানো হলেও পরে সংশোধিত তথ্যে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।
অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ১৬ কিলোমিটার পূর্ব দিকে।
ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও ঢাকাসহ আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভবের কথা জানান।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিশেষজ্ঞদের মতে, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় তুলনামূলক কম মাত্রার ভূমিকম্পও বিস্তীর্ণ এলাকায় অনুভূত হতে পারে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||