https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী প্রতিপক্ষ নির্ধারণে এখন শুরু হয়েছে নানা সমীকরণ ও জল্পনা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে। এই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।
গ্রুপ পর্বে প্রতিটি দলের এখনো একটি করে ম্যাচ বাকি থাকায় নকআউটের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। তবে শেষ রাউন্ডের ফলই নির্ধারণ করবে মেসিদের সামনে কারা দাঁড়াবে।
বর্তমান সমীকরণ অনুযায়ী, স্পেন, কেপ ভার্দে কিংবা সৌদি আরব—এই তিন দলের যেকোনো একটি হতে পারে আর্জেন্টিনার প্রতিপক্ষ। শেষ ম্যাচে স্পেন-উরুগুয়ে এবং কেপ ভার্দে-সৌদি আরব মুখোমুখি হবে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
স্পেন নকআউটে উঠতে পারে যদি উরুগুয়ে তাদের হারায় এবং অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের ফল নির্দিষ্ট সমীকরণে যায়। একইভাবে কেপ ভার্দে ও সৌদি আরবও বিভিন্ন ফলাফলের ওপর ভিত্তি করে রানার্সআপ হয়ে উঠতে পারে।
উরুগুয়ে ও কেপ ভার্দের ক্ষেত্রেও সমীকরণ বেশ জটিল। উভয় দলই জয় পেলে গোল ব্যবধান, গোল সংখ্যা এবং ফেয়ার প্লে রুলের ভিত্তিতে রানার্সআপ নির্ধারিত হবে।
বর্তমান পরিস্থিতিতে কেপ ভার্দে কিছুটা এগিয়ে আছে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে, তবে শেষ রাউন্ডের ম্যাচগুলোর ফল দ্রুতই সেই হিসাব পাল্টে দিতে পারে।