ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১ বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল

বুদিমিরের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ২৬ বার পঠিত
বুদিমিরের গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া

ছবি: -সংগৃহীত

টরন্টো, ২৪ জুন : গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বড় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। আন্তে বুদিমিরের একমাত্র গোলে জয় তুলে নিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ইউরোপের দলটি। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হারের পর ক্রোয়েশিয়ার জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। একইভাবে ঘানার বিপক্ষে ১-০ গোলে হেরে আসা পানামার সামনেও ছিল জয় ছাড়া অন্য কোনো বিকল্প নয়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে পানামা কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ২৩তম মিনিটে আমির মুরিলোর ক্রস থেকে হোসে লুইস রদ্রিগেজের হেড দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

অন্যদিকে ক্রোয়েশিয়াও কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোল আদায় করতে পারেনি। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ক্রোয়েশিয়া। অধিনায়ক লুকা মদ্রিচের নেতৃত্বে মাঝমাঠে আধিপত্য বিস্তার করে ইউরোপীয় দলটি। আক্রমণে গতি যোগ করেন মার্টিন বাতুরিনা ও পেতার সুশিচ।

এরই ধারাবাহিকতায় ৫৪তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। ইয়োসিপ স্তানিসিচের নিখুঁত পাস থেকে বল পেয়ে জালে জড়ান আন্তে বুদিমির। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে পানামা। তবে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ রক্ষণভাগ এবং লিভাকোভিচের দৃঢ়তায় আর কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি মধ্য আমেরিকার দলটি।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। এই জয়ে গ্রুপ ‘এল’-এ নিজেদের টিকে থাকার আশা জিইয়ে রাখল ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা। অন্যদিকে টানা দুই পরাজয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল পানামার।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930