ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

দুর্নীতির তদন্ত শুরু করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেওয়া হতে পারে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৫০ বার পঠিত
দুর্নীতির তদন্ত শুরু করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেওয়া হতে পারে : শিক্ষামন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দাবি করেছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পেছনে দুর্নীতির তদন্ত শুরু হওয়ার সম্পর্ক থাকতে পারে।

তার ভাষ্য অনুযায়ী, শিক্ষক নিয়োগ, সরকারি কেনাকাটা ও অন্যান্য খাতে দুর্নীতির অনুসন্ধান শুরু করায় “কাগজপত্র, নথিপত্র ও কম্পিউটার পুড়িয়ে দেওয়া হয়েছে।” তিনি বলেন, “পেছনের জিনিসপত্র নিয়ে খোঁজ নিতে গেলেই এমন হবে।”

মন্ত্রী আরও জানান, জাল সনদধারী শিক্ষক শনাক্তে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নতুনভাবে কাজ শুরু করেছে। এজন্য নতুন সফটওয়্যার ও অ্যাপের মাধ্যমে শিক্ষকদের সনদ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১ মে রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকটি কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930