https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে একাদশে ভর্তির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে। প্রাথমিক আবেদন ফি ২২০ টাকা।
এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ অনলাইনে এ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। একাদশে ভর্তির আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে, বাকি ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।
নীতিমালা অনুযায়ী, ১২ ও ১৩ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচনের পর ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। তা না হলে নির্বাচন ও আবেদন বাতিল হবে।
ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।