ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এসবি সদস্য আলতাফ হত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরতের চাহিদা প্রায় ৪ হাজার কোটি শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী গুমে মৃত্যুদণ্ডের বিধান, মানবাধিকার কমিশন পুনর্গঠন ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সম্প্রীতির রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, ধ্বংসস্তূপে স্বজনদের আহাজারি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, ধ্বংসস্তূপে স্বজনদের আহাজারি

ছবি: -সংগৃহীত

দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় শতাব্দীর অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে। সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও ১৭২ জনের বেশি মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

গত বুধবার দেশটির উত্তরাঞ্চলে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫, যা গত এক শতাব্দীর মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় অঞ্চল লা গুয়াইরা। সেখানে হাসপাতাল, শপিং মল ও শত শত বহুতল ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিখোঁজদের স্বজনদের অপেক্ষা আর আহাজারি আরও ভারী হয়ে উঠছে।

উদ্ধার অভিযানের মধ্যেই সামনে এসেছে কয়েকটি অলৌকিক ঘটনার গল্প। ধসে পড়া কংক্রিটের নিচ থেকে তিন ভাইবোনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এক ভেনেজুয়েলান ফুটবলারের স্ত্রীর নিজের জীবন উৎসর্গ করে কন্যাসন্তানকে বাঁচানোর ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে দেশটির দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা বড় ধরনের চাপে পড়েছে। হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট থাকায় অস্থায়ী ক্যাম্পে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

এদিকে বিপর্যয়ের পর আন্তর্জাতিক সহায়তা জোরদার হয়েছে। জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড থেকে উদ্ধারকারী দল, ড্রোন ও প্রশিক্ষিত স্নিফার ডগ ভেনেজুয়েলায় পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ১৫০ মিলিয়ন ডলার জরুরি অনুদানও ঘোষণা করেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930