ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় খুলল ৮ বিমানবন্দর, স্বস্তি ফিরল সাড়ে ৩ লাখ যাত্রীর মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ আরোহী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ ব্যাংক নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক, জাল সনদে আজীবন নিষেধাজ্ঞা ইতালিতে অভিনেত্রী বাঁধনের উপর হামলায় কারা? সাক্ষরতা এখন শুধু পড়া-লেখা নয়, জীবনমুখী দক্ষতাও ক্যান্টন ফেয়ারে যেতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীন যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১২

প্রেমিকার সঙ্গে মরতে নিখুঁত ছক, বাস্তবে যা ঘটলো

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   ৩৩ বার পঠিত
প্রেমিকার সঙ্গে মরতে নিখুঁত ছক, বাস্তবে যা ঘটলো

ছবি: -সংগৃহীত

ভারতের কর্ণাটকের তুমাকুরু জেলায় চলন্ত একটি গাড়িতে বিস্ফোরণে অপহরণের অভিযুক্ত এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন তার সাবেক প্রেমিকা। আহত হয়েছেন গাড়িচালকও।

শনিবার (২৭ জুন) সিরা তালুকের জোগিহাল্লি এলাকায় ৪৮ নম্বর জাতীয় মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত নাগেন্দ্র ও এক হাসপাতালের অপারেশন থিয়েটারের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ওই তরুণীর মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। বিচ্ছেদের পর তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, শনিবার সকালে বেঙ্গালুরুর জয়নগর থেকে একটি উবার ক্যাবে জোর করে তরুণীকে তুলে নিয়ে যান নাগেন্দ্র।

তদন্তকারীদের ধারণা, পথে নাগেন্দ্র আত্মহত্যার পাশাপাশি তরুণীকেও হত্যার হুমকি দেন। জোগিহাল্লির কাছে পৌঁছালে তিনি ছুরি দিয়ে তরুণীর ওপর হামলার চেষ্টা করেন। এ সময় চালক গাড়ি থামালে তরুণী দরজা খুলে লাফিয়ে বেরিয়ে যান।

এর কিছুক্ষণের মধ্যেই গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতর আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন নাগেন্দ্র। আহত অবস্থায় তরুণী ও চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তুমাকুরুর পুলিশ সুপার অশোক কে.ভি. জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নাগেন্দ্রর সঙ্গে একটি বিস্ফোরক ডিভাইস ছিল এবং সেটি তিনি নিজেই বিস্ফোরণ ঘটান। গাড়ি থেকে বিস্ফোরকসদৃশ উপাদান উদ্ধার করা হয়েছে। বিস্ফোরকের উৎস ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930