ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জন শনাক্ত : বাংলাফ্যাক্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আট দিন পর ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরলো যুবক

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ৩২ বার পঠিত
আট দিন পর ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরলো যুবক

ছবি: -সংগৃহীত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর হার্নান গিল নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা গিলকে শনাক্ত করার ১০০ ঘণ্টারও বেশি সময় পর সফল হয় উদ্ধার অভিযান। শুক্রবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ হাসপাতালে গিয়ে গিলের সঙ্গে দেখা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি এ ঘটনাকে ‘জীবন্ত অলৌকিক ঘটনা’ বলে উল্লেখ করেন।

বিবিসির তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে। এছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

সংবাদ সম্মেলনে ডেলসি রদ্রিগেজ বলেন, এটি ছিল অত্যন্ত ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চিলির একদল উদ্ধারকর্মী দীর্ঘ ও জটিল অভিযানের মাধ্যমে গিলকে উদ্ধার করেন। তারা জানান, এটি তাদের পরিচালিত সবচেয়ে কঠিন প্রযুক্তিনির্ভর উদ্ধার অভিযানের অন্যতম। কোস্টারিকার রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল বলেন, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গিল প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।

মাদ্রিগালই প্রথম গিলের অবস্থান শনাক্ত করেন। তিনি বলেন, প্রথমে তিনি নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি। পরে সহকর্মীদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন।

ভূমিকম্পের সময় গিল ক্যাটিয়া লা মারের গ্যালেরিয়াস প্লায়া গ্রান্দে শপিং মলের পাশের পার্কিং লটের বেসমেন্টে একটি ছোট কংক্রিটের বুথে দায়িত্ব পালন করছিলেন। ভবনটি ধসে পড়লেও বুথটি তার চারপাশে সুরক্ষাবলয় তৈরি করায় তিনি প্রাণে বেঁচে যান।

উদ্ধারকারীরা জানান, গিলের কাছে পৌঁছাতে তৈরি করা প্রবেশপথের কিছু অংশ কয়েকবার ধসে পড়ায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে ওঠে। তবুও দীর্ঘ প্রচেষ্টার পর তাকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930