রুদ্ধশ্বাস এক লড়াইয়ে দুই গোল পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির একটি গোল ও একটি অ্যাসিস্টে সমতায় ফেরার পর এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্ব শেষে নির্ধারিত নকআউট সূচি অনুযায়ী, শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দল। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ।
বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৭টায়। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া।

মন্তব্য করুন