ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের মোবাইল ফোনে যোগাযোগ, হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা

হরমুজ সংকট আরও ঘনীভূত, ইরানের ৮ শহরে যুক্তরাষ্ট্রের হামলা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
হরমুজ সংকট আরও ঘনীভূত, ইরানের ৮ শহরে যুক্তরাষ্ট্রের হামলা

ছবি: -সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যেই ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

ইরানের কর্মকর্তাদের দাবি, সর্বশেষ হামলায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের অন্তত আটটি শহর ও স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হামলাগুলো স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে কয়েকটি ধাপে চালানো হয়।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে জানান, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে—এমন ইরানি সামরিক সক্ষমতা দুর্বল করাই তাদের অভিযানের মূল লক্ষ্য। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দেন।

অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রয়োজন হলে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না। দুই দেশের এই বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।

হায়াতি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আহভাজ বিমানবন্দর লক্ষ্য করে হামলার যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়। তার দাবি, বিমানবন্দর অক্ষত রয়েছে। তবে আহভাজ শহরের উপকণ্ঠে দুটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি আরও বলেন, এর আগে খুজেস্তানের মাহশাহর এলাকায় একটি কৃষি সেচ পাম্পে মার্কিন প্রজেক্টাইল আঘাত হানলে একজন বেসামরিক নাগরিক নিহত হন এবং আরও চারজন আহত হন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930