ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের মোবাইল ফোনে যোগাযোগ, হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা

সানা বিমানবন্দরে হামলার জেরে সৌদি লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ৩৩ বার পঠিত
সানা বিমানবন্দরে হামলার জেরে সৌদি লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: -সংগৃহীত

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে।

সোমবার (১৩ জুলাই) সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, হুথি মিলিশিয়ারা দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে সেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করেছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলার লক্ষ্য ছিল একটি ইরানি বিমান। তবে ইরান-সমর্থিত হুথিরা এ দাবি অস্বীকার করে জানিয়েছে, বিমানটি নিরাপদেই অবতরণ করেছে।

এর আগে রোববার হুথি বিদ্রোহীরা চলমান যুদ্ধবিরতি কার্যত শেষ হওয়ার ঘোষণা দেয়। তাদের অভিযোগ, সৌদি আরব সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে শান্তি প্রচেষ্টাকে ভণ্ডুল করেছে।

হুথিদের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সানা বিমানবন্দরে হামলার মাধ্যমে দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা শেষ হয়ে গেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং এর প্রতিশোধ নেওয়া ছাড়া হুথিরা থামবে না।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930