https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বন্যার পানিতে তলিয়ে যাওয়া জনপদ, মানুষের অসহায়ত্ব এবং দুর্ভোগের চিত্র দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে পানি নেমে যাওয়ার পর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া আহসান লেখেন, গত কয়েকটা দিন ধরে চারদিকের জলমগ্ন ছবিগুলো, মানুষের হাহাকার আর অসহায়ত্ব দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছি না। বুকটা ভারী হয়ে আসছে। আমাদের দেশটা আজ কী ভীষণ এক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। জলমগ্ন প্রতিটি মুখ, আশ্রয়হীন প্রতিটি পরিবার আর অবোধ শিশুদের জলছল চোখগুলো সারাক্ষণ চোখের সামনে ভাসছে।
তিনি মনে করেন, বন্যার পানি কমে গেলেই দুর্ভোগের অবসান হবে না। বরং তখনই শুরু হবে নতুন চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে তিনি লেখেন, মানুষের এই লড়াইটা শুধু পানি কমার নয়। আসল যুদ্ধটা হয়তো শুরু হবে পানি নেমে যাওয়ার পর।