ঢাকা
১৬ আগস্ট ২০২৬

টাইফুন বাভিকে ঘিরে উত্তর কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা, প্রস্তুতির নির্দেশ কিমের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ২২ বার পঠিত
টাইফুন বাভিকে ঘিরে উত্তর কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা, প্রস্তুতির নির্দেশ কিমের

ছবি: -সংগৃহীত

টাইফুন ‘বাভি’ উত্তর কোরিয়ার দিকে ধেয়ে আসায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পিয়ংইয়ং। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে দেশটির নেতা কিম জং উন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনটি মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে পীত সাগর অতিক্রম করে উত্তর কোরিয়ার মধ্যাঞ্চলে প্রবেশের আগে দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এর প্রভাবে দেশটির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দৈনিক রোডং সিনমুন জানিয়েছে, দেশটির আবহাওয়া বিভাগ ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে। উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ৮০ থেকে ১২০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দক্ষিণাঞ্চলসহ কয়েকটি এলাকায় ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম উপকূল ও কিছু অভ্যন্তরীণ অঞ্চলে প্রতি সেকেন্ডে ১০ থেকে ১৫ মিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।

রোডং সিনমুনের প্রতিবেদনে কিম জং উনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব কর্মকর্তা ও কর্মচারীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে জানমাল ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031