ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

সত্যিই কি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল?

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ৬৭ বার পঠিত
সত্যিই কি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল?

ছবি: -সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একযোগে দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দুজনই নিজেদের ফেসবুক পেজে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপিলি ম্যারিড’। এরপরই অনেকের মনে প্রশ্ন ওঠে, সত্যিই কি বিয়ে করেছেন এই দুই তারকা?

পোস্টটি প্রকাশের পর অনেকে তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন। আবার কেউ কেউ মনে করেন, ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পর আরিফিন শুভ হয়তো নতুন করে সংসার শুরু করেছেন।

তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, বাস্তবে তাদের বিয়ে হয়নি। এটি নতুন একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ হিসেবে পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ‘হ্যাপিলি ম্যারিড’ নামের একটি ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম এবং প্রযোজনা করছে ছবিয়াল। ইতোমধ্যে এর শুটিংও শুরু হয়েছে।

চরকির ব্যানারে নির্মিত ওয়েব ফিল্মটি মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্তর্ভুক্ত। নির্মাতাদের ভাষ্য, অসম সম্পর্ক, ভালোবাসা এবং বাস্তব জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে এগোবে এর গল্প।

তবে প্রচারণার এই কৌশল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে অভিনব ও সৃজনশীল বিপণন কৌশল হিসেবে প্রশংসা করেছেন। আবার অনেকে মনে করছেন, দর্শকদের বিভ্রান্ত করে প্রচারণা চালানো ঠিক নয় এবং একে ‘সস্তা প্রচারণা’ বলেও মন্তব্য করেছেন।

২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ঘোষণা দেয়। ভালোবাসাকে কেন্দ্র করে ১২ জন নির্মাতার ১২টি মৌলিক গল্প নিয়ে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় এরই মধ্যে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ মুক্তি পেয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930