নতুন সিনেমা ‘আলফা’ মুক্তির পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘদিনের ট্রল ও নেপোটিজম বিতর্কের মধ্যে এবার সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

সিনেমাটি মুক্তির পর নেটিজেনদের একাংশের দাবি, অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়াকে মানায়নি। অনেকেই তার পরিবর্তে প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন।

এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ক্ষোভ প্রকাশ করেন আলিয়া। তিনি লেখেন, ‘আমার সিনেমাকে ফ্লপ বলে বিচার করার তোমরা কে? আমি টাকা দিয়ে যেভাবেই হোক পুরস্কার কিনে নিতে পারব। তখন তোমাদের কী হবে?’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি তো “তুম্বড় ২”-এ অভিনয়ের সুযোগ পেয়েছি, তোমরা কী পেলে? কোনো নারীর সাফল্য তোমাদের সহ্য হয় না? করণ জোহরের হাত রয়েছে। কারও বাবার ক্ষমতা নেই, আমার ক্ষতি করার।’

বলিউডে অভিষেকের পর থেকেই নেপোটিজম বিতর্কে বারবার সমালোচিত হয়েছেন আলিয়া ভাট। তবে এতদিন তিনি এসব সমালোচনায় প্রকাশ্যে খুব একটা প্রতিক্রিয়া জানাননি।

সাম্প্রতিক এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, দীর্ঘদিন ধরে চলা ট্রল ও ব্যক্তিগত আক্রমণের কারণেই এবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

তবে আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এই বক্তব্যের সত্যতা বা এটি এখনো তার প্রোফাইলে রয়েছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।