ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল বিক্রি করেছে বলে দাবি করেছে ইরান। দেশটির তেল মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যেও তেল খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয় হয়েছে।

শনিবার মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালে ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং যুদ্ধবিরতির সময়ে আরও ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের তেল বিক্রি করা হয়েছে।

তেল মন্ত্রণালয়ের দাবি, এ আয় চলতি অর্থবছরের বাজেটে তেল খাত থেকে প্রত্যাশিত মোট রাজস্বের ৬০ শতাংশেরও বেশি পূরণ করেছে।

তবে এই দাবির সঙ্গে আগের সরকারি বক্তব্যের অসঙ্গতি রয়েছে। গত জুনের শেষ দিকে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত বন্দর অবরোধের কারণে ইরান কোনো তেল রপ্তানি করতে পারেনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালায়।

পরবর্তীতে এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও, জুলাইয়ের শুরুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়।