ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ৮ মার্কিন ঘাঁটিতে হামলায় ২০০ সেনা নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইরানের সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার-তিরস্কারের নীতি অব্যাহত থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম!

ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ছবি: -সংগৃহীত

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ও শৃঙ্খলামূলক মামলা সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়েছে, ব্যাংকিং খাতে মানবসম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে ২০০৫ সালে জারি করা নির্দেশনার একটি ধারা সংশোধন করা হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ বা শৃঙ্খলামূলক মামলা বিবেচনাধীন থাকলে চাকরির বিধি অনুসারে তা দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পরিবর্তন আনা হয়েছে ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে। তবে ২০০৫ সালের সার্কুলারের অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করতে হবে। নতুন নির্দেশনার মাধ্যমে শৃঙ্খলাজনিত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করে ব্যাংকিং খাতে জবাবদিহি ও সুশাসন আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031