ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ০ বার পঠিত
শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: -সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে ‘ক্রসফায়ারে’ একরামুল হক নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার থাকা তিন আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তার থাকা আসামিদের পরবর্তী শুনানিতে হাজির করার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন, কর্নেল আনোয়ার লতিফ খান, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং সেনা কর্মকর্তা আশিকুর রহমান।

এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল আনোয়ার লতিফ খান এবং সাবেক এমপি আবদুর রহমান বদি। বাকি আট আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক। ঘটনার পর তার মেয়ের কান্নাজড়িত ‘আব্বু, তুমি কান্না করতেছ যে…’ অডিও রেকর্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031