ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার পদ্মায় নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন, দায়িত্ব হারাচ্ছেন মিরাজ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন, দায়িত্ব হারাচ্ছেন মিরাজ

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গত কয়েকদিনের গুঞ্জন সত্যি হতে চলেছে বলেই জানা যাচ্ছে। আগামী বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের নেতৃত্বও দেওয়া হতে পারে। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করার পরিকল্পনাও রয়েছে বোর্ডের।

সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নেতৃত্ব দিয়ে ইতিবাচক ছাপ রেখেছেন হৃদয়। ভবিষ্যতের নেতৃত্ব বিবেচনায় তাকে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়ক করার আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। বোর্ডের মতে, শান্ত টেস্ট ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিলে এবং লিটন সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিলে দল বেশি উপকৃত হবে।

২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তার নেতৃত্বে বিদেশের মাটিতে বাংলাদেশ ১৩টি ওয়ানডের মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে। এই হতাশাজনক পরিসংখ্যানই নেতৃত্বে পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।